রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

ইব্রাহীম হোসেন সম্রাট,  রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি ও মাহফুজুর রহমান (রিটন)কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ আকারে ঘোষণা করা হবে।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নজরুল হুদা। সহ-সভাপতি পদে রয়েছেন আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।

বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক এবং অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও মো. মাইনুল আহসান (পান্না)কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।