রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১৬
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, গুলি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪০ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৪৯ জন, মিরপুরে ১২৫ জন, গুলশানে ৪০ জন এবং উত্তরা বিভাগে ৫০ জন রয়েছেন।
অভিযানে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, চায়না রাইফেলের তিন রাউন্ড গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২.০৪ গ্রাম ইয়াবার গুঁড়া, নয়টি মোবাইল ফোন এবং ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমকে/বিএম২৪









