বান্দরবান রিজিয়নের মানবিক উদ্যোগ: অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
বান্দরবান রিজিয়নের মানবিক উদ্যোগ: অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রমজান আলী,  বান্দরবান প্রতিনিধি:

মানবিক দায়িত্ব ও জনসেবার ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়নের উদ্যোগে অসুস্থ এক রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং তার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে।

২৭ জুন (শনিবার) সকালে ক্যাপ্টেন হাসান ইকরাম (এমও,সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স)-এর উপস্থিতিতে অসুস্থ রোগী অন্তহা কারবারিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সঙ্গে তার পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়।

জানা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মহোদয় লংলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে তংক্ষং পাড়ার বাসিন্দা অন্তহা কারবারি (৮৪) চোখের চিকিৎসার জন্য আবেদন করেন। 

তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জিওসি মহোদয় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে এমডিএস বান্দরবানে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সহায়তা পাওয়া অসুস্থ ব্যক্তির পরিচয়

নাম: অন্তহা কারবারি (৮৪) গ্রাম: তংক্ষং পাড়া,

পোস্ট:রোয়াংছড়ি থানা: রোয়াংছড়ি,

জেলা: বান্দরবান।

বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে জানান, অসহায় ও সাধারণ মানুষের পাশে এ ধরনের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।