নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইসির শোকজ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১৭ এএম
নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইসির শোকজ

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা–৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা শুরু, বড় আকারের বিলবোর্ড ও ব্যানার ব্যবহারসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে ইসি।

একই অভিযোগে এনসিপির ঢাকা–১১ আসনের প্রার্থী ও দলের আহ্বায়ক নাহিদ ইসলামকেও পৃথকভাবে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

ইসি জানিয়েছে, সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে প্রার্থীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

বা/মে২৪/ফা