জাবির সিনেট অধিবেশনে যোগ দিলেন জাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
জাবির সিনেট অধিবেশনে যোগ দিলেন জাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

দীর্ঘ ৩৪ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেট অধিবেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। 

অংশগ্রহণকারী পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি হলেন জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, সমাজসেবা সম্পাদক আহসান লাবীব এবং কার্যকারী সদস্য আবু তালহা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তির বিধান রয়েছে। এ বিধান অনুসারেই জাকসু মনোনিত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত হয়।