গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আ*গুন
ডেস্ক রিপোর্ট:
″কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।″ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিক্ষুব্ধ জনতা রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়.....
—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। অনেককে আবার কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের খোদাই করা গ্রাফিতি ভাঙতে দেখা গেছে।
→এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীসহ আশপাশের জেলাগুলোয় কড়া প্রহরায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে বুধবার থেকে ঢাকাসহ আশপাশের জেলাগুলোয় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে র্যাব ও সেনা সদস্যরাও।
এর আগে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
এ সময় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারের নিচে নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নিয়েছেন।









