ট্রাম্পের প্রেস সেক্রেটারি পদত্যাগ করছেন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম
ট্রাম্পের প্রেস সেক্রেটারি পদত্যাগ করছেন

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট চলতি মাসের শেষ দিকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এই সহযোগীর বিদায়কে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লিভিট জানান, সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিবার ও সন্তানকে আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ কারণেই প্রেস সেক্রেটারির দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।


হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রেস সেক্রেটারির দায়িত্ব পাওয়া লিভিট অবশ্য রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। তিনি ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।


লিভিটের এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্টের অন্যতম বিশ্বস্ত ও ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।



এমকে/বিএম২৪