খুলনা মহানগরে স্ত্রীকে জবাই করে হত্যা
মো: বোরহান কবির, খুলনা প্রতিনিধি :
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সবুজ পল্লী এলাকায় স্বামীর হাতে এক গৃহবধূ নির্মম ভাবে খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ৪ নম্বর কাশেম নগর সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৫০)। স্বামি নাজমুল হাসান
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সকালে নাজমুল হাসান ফল কাটার ছুরি দিয়ে স্ত্রী ডলি বেগমকে জবাই করে হত্যা করেন। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে দেখতে পান।
ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে, খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও অভিযুক্ত স্বামীকে পুলিশ আটক করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ডালিয়া বেগমের এইরকম মর্মান্তিক মৃত্যুতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আসামি নাজমুল হাসানের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।









