খাগড়াছড়িতে ধর্ষণ মামলা লিটন ত্রিপুরা গ্রেপ্তার
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এই দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে খাগড়াছড়ি জেলা শহরে থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যায়। এ সময় লিটন ত্রিপুরা তাদেরকে অনুসরণ করেন। আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল চালক লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ১০ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করে। এরপর তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা ধর্ষণের অভিযোগে মোটরসাইকেল চালক লিটন ত্রিপুরাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
এদিকে গত সোমবার মাটিরাঙা অপর এক ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু ত্রিপুরা (১৭) ও সুমন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করে পুলিশ এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে।









