নটর ডেম কলেজে চান্স পেল সাজিদুল রাব্বি

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
নটর ডেম কলেজে চান্স পেল সাজিদুল রাব্বি

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


ঢাকার নটর ডেম কলেজের ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাজিদুল রাব্বি তোয়াহা সিদ্দিকী।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাজিদুলের পরিবারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সাজিদুল রাব্বি তোয়াহা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল। এসএসসি ২০২৬-এর ফলাফলে সে সব বিষয়ে এ-প্লাস পেয়ে গোল্ডেন এ-প্লাস অর্জন করে।


সাজিদুল রাব্বি তোয়াহা ইউনিভার্সেল ফলো সল্যুশনের সিইও মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও আমাতুল মওলা মারজানা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয়।


তার দাদা লোহাগাড়া উপজেলার আলেমে দ্বীন মাওলানা ইউনুস। নানা সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং মাদরাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা ফখরুদ্দীন (রহ.)।


ছেলের এই সাফল্যে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে তার পরিবার। একই সঙ্গে ভবিষ্যতে তার সাফল্যের ধারা অব্যাহত রাখা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছে পরিবারটি।