তাড়াইল-কিশোরগঞ্জ সড়কে সরকারি গাছ কাটা বন্ধ করালেন এসি ল্যান্ড

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম
তাড়াইল-কিশোরগঞ্জ সড়কে সরকারি গাছ কাটা বন্ধ করালেন এসি ল্যান্ড

সংগৃহীত

মোঃ মাহ্ফুজুল হক, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি


কিশোরগঞ্জের তাড়াইল-কিশোরগঞ্জ মহাসড়কের ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় সরকারি গাছ কাটা বন্ধ করেছেন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড।


স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশের সরকারি গাছ কাটার খবর পেয়ে তা বন্ধের উদ্যোগ নেন সহকারী কমিশনার (ভূমি)। তবে পরদিন আবারও গাছ কাটা শুরু হলে উপজেলা পরিষদের এক অফিস সহকারীকে পাঠিয়ে তা বন্ধ করা হয়।


এরই মধ্যে একটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে এবং অন্য একটি গাছের ডালপালা কাটা হয়েছে। পরে প্রশাসনের উদ্যোগে পুনরায় গাছ কাটা বন্ধ করা হয়।


এ ঘটনায় সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।


এলাকাবাসীর দাবি, কারা সরকারি গাছ কেটেছে এবং প্রশাসনের নিষেধাজ্ঞার পরও কারা পুনরায় গাছ কাটা শুরু করেছে, তা তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।


এমকে/বিএম২৪