বেতবুনিয়ার গোদারপাড়ে মসজিদ ভাঙার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১১:১২ পিএম
বেতবুনিয়ার গোদারপাড়ে মসজিদ ভাঙার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

চাই সুই উ মারমা, রাঙ্গামাটি সদর প্রতিনিধি:

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের গোদারপাড় বায়তুল আমান জামে মসজিদ ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের ৭নং ও ৮নং ওয়ার্ড এর এলাকাবাসী।মানববন্ধনে এলাকাবাসী বলেন - আমাদের একটাই দাবি আমাদের ঐতিহ্যবাহী মসজিদ আমরা ফেরত চাই। প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন আইনিভাবে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঐতিহ্যবাহী মসজিদটি ফেরত দেয়া হয়।উল্লেখ্য বেতবুনিয়া গোদার পাড় এলাকার 'বায়তুল আমান জামে মসজিদ'টি ১৯৮৭ সালে নির্মাণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই গ্রামের প্রায় দুই থেকে তিনশ পরিবার সেখানে জুমার নামাজসহ নিয়মিত ইবাদত করে আসছিলেন। তাদের অভিযোগ, ২০২৪ সালের আগস্টের পর (২৪ আগস্ট পরবর্তী সময়ে) মসজিদ সংলগ্ন 'জামিয়াতুল শায়েখ জমির উদ্দিন আল ইসলামীয়া মাদ্রাসা' কর্তৃপক্ষের নির্দেশে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মসজিদটি দখল করে নেয় এবং চলতি বছরের ২৬ জুন তা পুরোপুরি ভেঙে ফেলা হয়।পরবর্তীতে গত ২৬ জুন ২০২৬ তারিখে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটিতে স্থানীয় মুসল্লিগণ সংবাদ সম্মেলন করে এই বিষয়ে প্রতিবাদ ও অভিযোগ জানিয়েছে।