খাগড়াছড়িতে সমাজ কল্যাণ পরিষদ ইউনিয়ন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে সনাতন সমাজ কল্যাণ পরিষদ ৩নং গোলাবাড়ী ইউনিয়ন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি কৈবল্য পীঠ এলাকায় উডল্যান্ড হোটেলে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অশোক মজুমদার, সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সুমন আচার্য্য, সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর শাখার সাধারণ সম্পাদক সুভাষ দাশ, কৈবল্য পীঠ মন্দিরের সাধারণ সম্পাদক দীলিপ সেন, ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালি মন্দিরের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র পাল সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল দেবনাথ, বাগীশিক জেলা কমিটির মহিলা সম্পাদিকা শিউলি বিশ্বাস, সনাতন সমাজ কল্যণ পরিষদ সদর শাখার যুগ্ম সম্পাদক উৎপল দে ও সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর শাখার আইন বিষয়ক সম্পাদক সৌমেন সরকার বাপ্পী প্রমুখ।









