রাজশাহীতে মাদকসহ ৫ জন মাদক কারবারি গ্রেফতার
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী:
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানায়, গত ২৫ জুলাই রাত আনুমানিক পৌনে ৯টার দিকে
শনিবার (২৫ জুলাই) রাত ৯টার দিকে চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আরিফ মোল্লা (৩৭), তিনি মতিহার থানার বামনশিকর এলাকার বাসিন্দা, মো. জাহিদ হাসান (৩০), তিনি চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা, মো. আলিফ ওরফে আলামিন (২৬), তিনি নওগাঁর জেলার আত্রাই উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা, মো. আরিফুল ইসলাম (৩০) ও মো. শান্ত (২০) উভয়ে একই এলাকার বাসিন্দা।
রোববার (২৬ জুলাই) বিকালে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।








