রেইনবো ফাউন্ডেশন এর ইফতার সামগ্রী বিতরণ
জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি :
রেইনবো ফাউন্ডেশন এর উদ্যোগে সেনবাগ উপজেলা, নোয়াখালী এর ২৫০ জন দু:স্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহরাব হোসেন সুমন, চেয়ারম্যান, রেইনবো যুব ফাউন্ডেশন এবং সভাপতি মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. খন্দকার নাজমুল হক, সিইও, রেইনবো ফাউন্ডেশন এবং সিনিয়র সহ-সভাপতি মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: জাফর উল্যাহ, সাধারণ সম্পাদক, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আজমত হোসেন, কোষাধ্যক্ষ মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা। এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো খেজুর, ছোলা, চিনি, দুধ পাউডার, সোয়াবিন তেল, মুডি এবং চিড়া ইত্যাদি।
বা/মে২৪/ম









