গলায় ফাঁস দিয়ে জবি শিক্ষার্থীর আত্ম'হ'ত্যা
মোঃ হৃদয়, স্টাফ রিপোর্টার:
গলায় ফাঁস দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচভুক্ত ছিলেন।
রবিবার (১৮ জানুয়ারি) রাতে সাড়ে নয়টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার একটি মেস বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ সরকার মেসের নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তার রুমমেট ইশতিয়াক তার আত্মহত্যা সম্পর্কে অবগত হলে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠায়। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এ সম্পর্কে একই বাসায় থাকা ইশতিয়াক বলেন, "আমার পরীক্ষা এজন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন দিই।"
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, 'আমরা সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়ছে। লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।'
আকাশ সরকারের আকস্মিক মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বা/মে২৪/ম









