খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িত দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ে।
তারা হলেন খেলাফত মজলিস বাংলাদেশ প্রার্থী আনোয়ার হোসেন মিয়াজি ও স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা।
এর আগে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ ১৬ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে।
এনপিপি ছাড়া মনোনয়ন জমা দিয়েছে ১৫ প্রার্থী এর মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আজ বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ২ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।
বা/মে২৪/ম









