রাজশাহীর ছয়টি আসনে রিটানিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ এএম
রাজশাহীর ছয়টি আসনে রিটানিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)

মোট কেন্দ্র ১৫৯টি। এর মধ্যে ৫৯ কেন্দ্রের ফলাফল। জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৬৭ হাজার ৯০২ ভোট। বিএনপি দলীয় প্রার্থী শরিফ উদ্দীন পেয়েছেন ৫৯ হাজার ৩০৭ ভোট।

রাজশাহী-২ (সদর)

মোট কেন্দ্র ১১৫টি। এর মধ্যে ৪৭ কেন্দ্রের ফলাফল। বিএনপি দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন ৫৬ হাজার ৫০০ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৪৭ হাজার ২৯১ ভোট।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর)

মোট কেন্দ্র ১৩১টি। প্রাপ্ত ফলাফল ২৪ কেন্দ্র। বিএনপি দলীয় প্রার্থী শফিকুল হক মিলন পেয়েছেন ৩৩ হাজার ৬৮৮ ভোট।

জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ২৩ হাজার ২৩৩ ভোট।

রাজশাহী-৪ (বাগমারা)

মোট কেন্দ্র ১২২টি। প্রাপ্ত ফলাফল ৬৩ কেন্দ্র। জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন ৫৮ হাজার ৬৬৬ ভোট। বিএনপি দলীয় প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৬৬৫ ভোট।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)

মোট কেন্দ্র ১৩২টি। প্রাপ্ত ফলাফল ৪৬ কেন্দ্র। বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম পেয়েছেন ৫০ হাজার ১৪৫ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ১৭ হাজার ৭৭৯ ভোট।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)

মোট কেন্দ্র ১১৯টি। প্রাপ্ত ফলাফল ৫৯ কেন্দ্র। বিএনপি দলীয় প্রার্থী আবু সাইদ চাঁদ পেয়েছেন ৬৭ হাজার ২১৩ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৪৪ হাজার ৭৯১ ভোট।



বা/মে২৪/ম