বেসরকারি ফলাফলে ঝিনাইদহ-১ আসনে বিজয়ী হলেন অ্যাড. আসাদুজ্জামান
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে সর্বমোট ১১৭টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক এটর্নি জেনারেল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. মোঃ আসাদুজ্জামান পেয়েছেন ১,৭১,৫৯৮ ভোট।
অপরদিকে, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ এস এম মতিউর রহমান পেয়েছেন ৫৫,৫৭৭ ভোট।
ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. মোঃ আসাদুজ্জামান ১,১৬,০২১ ভোট বেশি পেয়ে প্রাথমিকভাবে ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে মোট ভোটারের সংখ্যা ৩,২১,২৫৬টি। তন্মধ্যে, পুরুষ ভোটার ১৫৯৯০৯ ভোট এবং নারী ভোট ১,৬১,৩৪৭টি।
বা/মে২৪/ম









