নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৫০টি সরকারি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, সম্ভাব্য শপথ গ্রহণের তারিখ হিসেবে আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারি বিবেচনায় রাখা হয়েছে। তবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এর আগেও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়।

সূত্র আরও জানায়, নতুন মন্ত্রীদের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে যেন প্রশাসনিক ও রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্নে শুরু করা যায়, সে লক্ষ্যে আগেভাগেই এসব যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। শপথের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের দায়িত্ব বণ্টনের সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়িগুলো বরাদ্দ দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই এসব গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

বা/মে২৪/ফা