ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম।

শনিবার সকাল ১০টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা-২ আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট পর্যালোচনায় কর্নেল (অব.) আব্দুল হককে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হয়। এর পরই তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

ঢাকা জেলা প্রশাসক জানান, কর্নেল (অব.) আব্দুল হক ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক থাকাকালে প্রতিষ্ঠানটির নামে ঋণ গ্রহণ করেছিলেন।

অন্যদিকে একই আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জহিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বা/মে২৪/ফা