ঢাকা‑১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা
ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা‑১৮ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না'র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে মান্নার মনোনয়নপত্রে হলফনামা ও আয়কর রিটার্ন সংক্রান্ত অসামঞ্জস্য থাকার কারণে তা যাচাই‑বাছাইয়ের সময় সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দেয়ার পর কমিশন তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর মান্না সাংবাদিকদের বলেন, “আমি এর আগেও নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু এবারের প্রক্রিয়া এত কঠিন হবে তা আগে কখনো দেখিনি। আজ ইসি আমাকে বৈধ ঘোষণা করেছে—এ জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
তবে একই প্রার্থী বগুড়া‑২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যা বাতিল করা হয়েছে। এটি স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
ঢাকা‑১৮ আসনের প্রার্থীদের মধ্যে মান্নার বৈধ ঘোষণা ভোটগ্রহণ প্রক্রিয়ায় নতুন দিক নির্দেশ করছে এবং নির্বাচনী চিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বা/মে২৪/ফা









