সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
আতিকুজ্জামান, (শার্শা) যশোর প্রতিনিধি:
যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৭ পিস ভারতীয় ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,শার্শাথানাধীন কালিয়ানাী গ্রামের আব্দুল মোতালেব গাজীর ছেলে জাহিদুর রহমান দিপু (৩১)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ০৯ জুন ২০২৬) দুপুরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামীকে শার্শা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।









