লালমনিরহাটে পুলিশ–সাংবাদিক মতবিনিময় সভা: “সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নয়, সহযোগী”

প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
লালমনিরহাটে পুলিশ–সাংবাদিক মতবিনিময় সভা: “সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নয়, সহযোগী”

মোঃ ওমর ফারুক সুমন, লালমনিরহাট প্রতিনিধি: 

লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার বিকেল ৪টায় পুলিশের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা এবং সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাদ আহমেদ।

সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস.আর শরিফুল ইসলাম রতন (বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা সভাপতি — লালমনিরহাট জেলা শাখা), মোঃ সাদেকুল ইসলাম (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা), মোঃ রেজাউল করিম মানিক (নিউজ ২৪, রংপুর বিভাগীয় প্রধান ও বাংলাদেশ প্রতিদিন, লালমনিরহাট জেলা প্রতিনিধি), মোঃ জামাল বাদশা (দেশ টিভি জেলা প্রতিনিধি ), মোঃ মাহফুজ সাজু (মাই টিভি জেলা প্রতিনিধি ), মোঃ রকিবুল ইসলাম রুবেল (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব), মোছাঃ শামিমা আক্তার সিমু (মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ প্রেসক্লাব), মোঃ সাহেদ আলী (কালবেলা), মোঃ মাহফুজ আলম (দৈনিক ঐশিবাংলা) এবং মোঃ ওমর ফারুক সুমন (বাংলাদেশ মেইল ২৪ জেলা প্রতিনিধি ও সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখা)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক ও পুলিশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এ সময় জেলা পুলিশ সুপার বলেন, “সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সবাই সমাজের জন্য কাজ করছি। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা যেন না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে।”

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।

মতবিনিময় সভাটি পারস্পরিক সহযোগিতা জোরদার ও জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়।