বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।


আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী এবং তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।


২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হলের একটি কক্ষে ডেকে নেন। পরে রাতভর নির্যাতনের একপর্যায়ে সেখানেই তার মৃত্যু হয়।


এমকে/বিএম২৪